বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩১
৬৩৩
আমির হোসেন, রাজাপুর থেকে II রাতের আঁধারে দুর্বৃত্তরা ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মো. ইউসুফ ফকিরের ৩৬শতাংশের চিচিঙ্গা(রেখা) গাছের গোড়া(মূল) কেটে ফেলেছে । এতে তাঁর দুই লাখ ২৫হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
রাজাপুর ইউনিয়নে কর্তব্যরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেই তিনি ইউসুফ ফকিরের চিচিঙ্গা খেত পরিদর্শন করেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও মানবেতর। এ সময়ে চাষাবাদ খুবই ব্যয় বহুল। এমন শত্রুতা করার কারণে কৃষক ইউসুফের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কৃষক মো. ইউসুফ ফকির বলেন, সমিতির(বেসরকারি সংস্থা) কাছে ঋণ(লোন) নিয়ে নগদ টাকায় ৩৬শতাংশ (এক একর ৫০হাজার টাকা) জমি বাৎসরিক লগ্নি নিয়েছি।
দোকান থেকে বীজ, সার, কীটনাশক বাকীতে কিনে নিয়ে চিচিঙ্গা, করল্লা ও শশা লাগিয়েছেন। চিচিঙ্গা খেতে ফল বের হয়েছে। সেই ফল (চিচিঙ্গা) কেটে মঙ্গলবার বিক্রি করার কথা। একেকটি গাছে শতাধিক কড়া(মুকুল) এসেছে। সে গাছের গোড়া সোমবার রাতে দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
ইউসুফ কাঁদতে কাঁদতে বলেন, গাছে যে ফসল তা বড় হলে কমপক্ষে ৫০-৫৫মন হতো। কিন্তু এখন সব শেষ। কি দিয়ে ঋণ শোধ করবেন। তাই মনে করে মাঝে মাঝে কেঁদে উঠছেন। বাজারে তাঁর এক লাখ টাকা উপরে ঋণ আছে। সব মিলিয়ে তাঁর দুই লাখ ২৫হাজার টাকার ক্ষতি হয়েছে।
রাজাপুর মিজিবাজারের ঔষুধ ব্যবসায়ী আমির হোসেন, সারব্যবসায়ী মো. সুমনসহ স্থানীয়রা জানান, শত্রুতামূলক দুর্বৃত্তরা রাতের আঁধারে ইউসুফ ফকিরের রেখা খেতের দুই শতাধিক গাছ কেটে বড় সর্বনাশ করেছে।
রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপিসদস্য মাসুদরানা বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটি ঋণ করে চাষাবাদ করে। ফসল বিক্রি করে শোধ দেয়। লাভের টাকায় সংসার চালায়। শত্রুতামূলক যারা গাছ কেটেছে, তারা মানুষ না। তিনি ইউসুফকে থানায় সাধারণ ডায়েরী করতে বলেছেন। ভবিষ্যতে আসামী ধরা পড়লে ক্ষতিপূরণ আদায় করা যাবে।
ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত