বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ বিকাল ০৪:৩৭
৬২৬
রবিবার বেলা ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দফতরের সামনে নুজহাত ইয়াসমিনের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা।
এর আগে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তার পদত্যাগের দাবি জানান প্রযোজক ও পরিচালকরা।
শুক্রবার শিল্পী সমিতির নির্বাচনে শিল্পী সমিতি বাদে বাকি ১৭ সংগঠনের নেতা ও সদস্যদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠে; ঢুকতে না পেরে তখনই এফডিসির মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান প্রযোজক, পরিচালকরা।
শনিবার এক সংবাদ সম্মেলনে এমডির পদত্যাগ চেয়ে কর্মসূচি ঘোষণার পর রবিবার সকাল ৯টা থেকে সমাবেশে যোগ দিতে শুরু করেন ১৭টি সংগঠনের সদস্যরা।
চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, “আমাদের কর্মক্ষেত্রে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এমডির স্বেচ্ছাচারিতা ও একনায়কতন্ত্রের কারণে চলচ্চিত্রের কর্মীরা এফডিসিতে ঢুকতে পারেননি। তার প্রতিবাদে এই সমাবেশ থেকে পদত্যাগ দাবি করছি।”
এ সময় ‘এমডির অপসারণ চাই’ বলে শ্লোগান দিয়েছেন চলচ্চিত্রকর্মীরা।
পরে এফডিসিতে এক সংবাদ সম্মেলন নুজহাত ইয়াসমিন বলেন, মহামারী পরিস্থিতির মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ১০০ জনের বেশি লোক সমাগমে নিষেধ করা হয়েছে; সে বিষয়টি মাথায় রেখে ১৭ সংগঠনের সদস্যদের পাস দেওয়ার অনুমতি এফডিসি দেয়নি।
“আমরা নির্বাচন কমিশনারকে বলেছিলাম, শুধু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে ভোট করা যাবে। বাকিটা নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেবে। পরে সংগঠনগুলোর তরফ থেকে একটা চিঠি পেয়েছিলাম; সেখানে বলা হয়েছে যাদের এফডিসির পাস আছে তারা যেন নির্বাচনের দিন ঢুকতে পারেন। কিন্তু হাজার হাজার মানুষের পাস আছে,… মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মানতে গেলে ওটা করার সুযোগ নাই।”
“উনারা বলছেন, কিছু লোক আসতে পারতেন, তারা যদি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট হতেন তাহলে উনারা দুই প্যানেল এক সাথে হয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে পাস ইস্যু করতে পারতেন। সেখানে তো এফডিসির কিছু করার নেই। এখানে এমডির কোনো ভূমিকা নেই।”
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত