বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ১০:৪৯
৫২৭
অচিন্ত্য মজুমদার II ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলে প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফরিদুর রহমান এবং সাধারণ স¤পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট মাহাবুবুল হক লিটু নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় ২০০ জন ভোটের মধ্যে ১৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে বিএনপির সমর্থিত প্যানেলের মোঃ ফরিদুর রহমান মাত্র ১ ভোটের ব্যাবধানে ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী স্বপন কৃষ্ণ দে ৯৬ ভোট পেয়েছেন।
অন্যদিকে সাধারণ স¤পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট মাহাবুবুল হক লিটু ১১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত পেয়েছেন ৮২ ভোট। সহ সভাপতি পদে বিএনপি সমর্থিত এ্যাডভোকেট মোঃ ইউসুফ (১) ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের উমেশ চন্দ্র মজুমদার পেয়েছেন ৮৩ ভোট। অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান বাচ্চু ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মোঃ কামাল উদ্দিন সুলতান পেয়েছেন ৬১ ভোট। সহ- সাধারণ স¤পাদকের দুইটি পদের একটিতে বিএনপির সমর্থিত প্যানেলের মোঃ ইফতারুল হাসান শরীফ ও মোঃ ইউসুফ (২) ৯৫ ভোট পান। পরে মোঃ ইফতারুল হাসান শরীফ সমর্থন দেওয়ায় মোঃ ইউসুফকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মওদুদ আলম টুটুল ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ মহিউদ্দিন হেলাল পেয়েছেন ৫৩ ভোট।
এছাড়া অর্থ স¤পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ কাওসার আহম্মেদ ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সুজন কৃষ্ণ দে পেয়েছেন ৮৯ ভোট। ধর্ম-ক্রীড়া-সংস্কৃতি স¤পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের মোহাম্মদ তোয়াহা ৯৮
ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মোঃ জাকির হোসেন (২) পেয়েছেন ৯৩ ভোট। পাঠাগরা স¤পাদকের দুইটি পদের একটিতে বিএনপির সমর্থিত প্যানেলের মোঃ মঞ্জুরুল ইসলাম ১০৫ ভোট পেয়ে বিজয়ী
হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ সফিউল্লাহ পেয়েছেন ৫৯ ভোট। অন্যটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মোঃ বাবুল হাসান ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মনজুর আলম খোকন পেয়েছেন ৭৮ ভোট।
নির্বাহী সদস্যের তিনটি পদের একটিতে বিএনপি সমর্থিত প্যানেলের সালাউদ্দিন আহমেদ প্রিন্স ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মোঃ আবুল কাশেম ১২১ ও মিসেস জান্নাতুল ফেরদৌস জুবলী ১০৫ ভোট পেয়ে নির্বাচিত
হন।
পরাজিত তিন নির্বাহী সদস্য যথাক্রমে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মেজবাহুল আলম ১০১ ভোট এবং বিএনপি সমর্থিত প্যানেলের মিসেস সাজেদা আখতার ৫৭ ভোট ও লুৎফুর রহমান ফিরোজ পেয়েছেন ৩৬ ভোট।
উল্লেখ্য, অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বান কমিশনার ছিলেন এ্যাড. মো নাসির, সদস্য ছিলেন এ্যাড. মোঃ মশিউর রহমান মুরাদ, এ্যাড. মোঃ মফিজুল ইসলাম রাজু এবং মো ইউসুফ হোসেন সুমন। এছাড়া প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সাব জজ মোঃ সামসুদ্দিন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক