বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২২ রাত ১০:৩৮
৫৩৭
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই কমপ্লেক্সে থাকা ছয়টি ভবনের মধ্যে চারটিতেই আগুন ছড়িয়ে পড়ে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন জানান।
ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে সেখানে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “কেউ নিখোঁজ থাকার কোনো তথ্য আমাদের কাছে এখনও নেই। সবগুলো ভবনের আগুন নেভানোর পর ভেতরে ডাম্পিং চলছে। তল্লাশি চালালে প্রকৃত অবস্থা বোঝা যাবে। আমাদের তদন্ত কমিটির কাজ শেষে বলা যাবে আগুন কীভাবে লেগেছে।”
সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকেই জাহিন নিটওয়্যার্স কারখানা কমপ্লেক্স। ভেতরে ছয়টি ভবনে মোট ছয়টি ইউনিট। এর মধ্যে চারটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।
কারখানার শ্রমিকদের সরদার জসিম মিয়া বলেন, শুক্রবার সপ্তাহিক ছুটি, তাই কারখানার বেশিরভাগ ইউনিট বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল। ভেতরে লোক ছিল অন্যদিনের চেয়ে অনেক কম।
কারখানার ৫ নম্বর ইউনিটের শ্রমিক মাসুম বিল্লাহ বলেন, নিট সেকশন বন্ধ থাকলেও ফিনিশিং ও উভেন সেকশনে কাজ হচ্ছিল। হঠাৎ দেখি উপরের তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে, এরপর দেখি উপরের দিকে উঠতে থাকে, তারপর ছড়িয়ে পড়ে। আমরা সবাই তখন বেরিয়ে আসছি।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত