অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ৪০ মন ডলফিন ও হাঙ্গরের বাচ্চাসহ পাচারকারী আটক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০১৯ রাত ০৮:১৬

remove_red_eye

৯৪১

বাংলার কণ্ঠ প্রতিনিধি || কাভার্ডভ্যানে করে পাচারকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে প্রায় ৪০ মন হাঙ্গর ও ডলফিনের মৃত বাচ্চা জব্দ করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে আটককৃত বাচ্চাগুলো মাটিতে পুতে ফেলা হয়। অপর দিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন ভ্রাম্যামান আদালতের মাধ্যমে ভ্যান চালক মো: আনিচকে ১ মাসের কারাদÐ দিয়েছেন।
বন বিভাগের ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, সামুদ্রিক জীব বৈচিত্র রক্ষার্থে হাঙ্গর, ডলফিন এসব ধরা, পরিবহন ও বিক্রি নিষেধ। পাচারকারী একটি চক্র ভোলার উপকূল থেকে বরফ দিয়ে কাভার্ডভ্যানের করে হাঙ্গর ও ডলফিনের বাচ্চা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ এবং কোস্টগার্ড অভিযান চালিয়ে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মো: আনিচ ছাড়া আর কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত আনিচ কক্সবাজার জেলার পেকুয়া মখনামা এলাকার আলমগীরের ছেলে। আনিচের বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম আরও জানান, হাঙ্গর ও ডলফিনের বাচ্চাগুলো চরফ্যাসন উপজেলার দিক্ষণ আইচা এলাকা থেকে চট্টগ্রাম নেয়া হচ্ছিল। আনিচ এর বেশি কিছু জানাতে পারেনি।
উপকূলীয় সমুদ্র এলাকা থেকে ওই হাঙ্গর ও ডলফিনের বাচ্চাগুলো জেলেদের জালে ধরা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...