বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৯ রাত ১১:০০
৭৮৪
হাসানইন আহমেদ মুন্না : ভোলার উপজেলা সদরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের গাজীপুর রোডস্থ ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের উদ্যেগে হল রুমে বৃহস্পতিবার দুপুরে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
এখানে প্রধান অতিথি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি জাতির ইতিহাসে অন্যতম মহিয়সী একজন নারী।শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন আদর্শ স্ত্রী ও স্নেহময়ী মা। পাশাপাশি তিনি ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য ও বিশ্বস্ত সহচর। দেশের স্বাধীনতার জন্য তিনি জাতির পিতার সঙ্গে একই স্বপ্ন দেখতেন।
তিনি আরো বলেন, জাতির প্রতিটি আন্দোলন-সংগ্রামে এই মহিয়সী নারী বঙ্গবন্ধুর পাশে থেকে তাঁকে পরামর্শ ও সব ধরনের সহযোগিতা দিয়েছেন। আমাদের মুক্তিসংগ্রামে ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর অবদান চিরস্বরনীয় হয়ে থাকবে। এসময় নতুন প্রজন্মকে তার জীবনী থেকে শিক্ষা গ্রহণের আহবান জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, কলেজের প্রক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, উপাধক্ষ্য প্রফেসর হেমায়েত উদ্দিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এনায়েত উল্যাহ,প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ। এছাড়াও শিক্ষক পরিষদের সকল শিক্ষক শিক্ষিকা ও কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত