অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় রাইস ট্রান্সপ্লান্ট’র মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২২ রাত ১১:৫৩

remove_red_eye

৬০৭

হাসনাইন আহমেদ মুন্না II ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে এই প্রথম  অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক মো: তাওফিকুল আলম।

আয়োজকরা জানায়, জেলায় এই প্রথম যন্ত্রের মাধ্যমে অর্থাত রাইস ট্রান্সপ্লান্ট এর সহায়তায় ধানের চারা রোপণ শুরু হয়েছে। ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের ১০০ জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে সমালয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধানের আবাদ উদ্যেগ নিয়েছে। প্রথম পর্যায়ের হওয়ায় কৃষকদের কোন খরচ লাগছেনা। ধান, বীজসহ সকল খরচ সরকার বহন করছে। আর এতে খুশি কৃষকরা।
সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজ উদ্দিন জানান, সরকার কৃষি কাজকে যান্ত্রিকীকরণ করছে। এই মেশিনের মাধ্যামে সময় ও অর্থ  দুটুই সাশ্রয় হবে কৃষকদের। এক একর জমিতে সনাতন পদ্ধতিতে ধান রোপণে খরচ পড়ে ১০ হাজার টাকা। আর এই যন্ত্রে হবে আড়াই হাজার টাকা।

এছাড়া এক একর জমিতে ধান রোপণে ২০ জন শ্রমিক দিনে লাগলেও রাইস ট্রান্সপ্লান্ট মেশিনে লাগবে এক ঘন্টা।এসময় আরো উপস্থিথ ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারেসুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ¦ী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: এমদাত হোসেন কবির প্রমূখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...