বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২২ রাত ১১:৫৩
৫৯০
হাসনাইন আহমেদ মুন্না II ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে এই প্রথম অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক মো: তাওফিকুল আলম।
আয়োজকরা জানায়, জেলায় এই প্রথম যন্ত্রের মাধ্যমে অর্থাত রাইস ট্রান্সপ্লান্ট এর সহায়তায় ধানের চারা রোপণ শুরু হয়েছে। ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের ১০০ জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে সমালয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধানের আবাদ উদ্যেগ নিয়েছে। প্রথম পর্যায়ের হওয়ায় কৃষকদের কোন খরচ লাগছেনা। ধান, বীজসহ সকল খরচ সরকার বহন করছে। আর এতে খুশি কৃষকরা।
সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজ উদ্দিন জানান, সরকার কৃষি কাজকে যান্ত্রিকীকরণ করছে। এই মেশিনের মাধ্যামে সময় ও অর্থ দুটুই সাশ্রয় হবে কৃষকদের। এক একর জমিতে সনাতন পদ্ধতিতে ধান রোপণে খরচ পড়ে ১০ হাজার টাকা। আর এই যন্ত্রে হবে আড়াই হাজার টাকা।
এছাড়া এক একর জমিতে ধান রোপণে ২০ জন শ্রমিক দিনে লাগলেও রাইস ট্রান্সপ্লান্ট মেশিনে লাগবে এক ঘন্টা।এসময় আরো উপস্থিথ ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারেসুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ¦ী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: এমদাত হোসেন কবির প্রমূখ।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত