বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৯ রাত ১১:০৮
৮১৬
হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় বরিশাল বিভাগের নবাগত কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিার বেলা ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
এখানে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় আলাদা করে মাষ্টার প্লান করতে হবে। সকল সরকারি দপ্তরের সমন্বয়ের মাধ্যমে তাদের কাজ সম্পাদন এবং কর্মক্ষেত্রে আরো আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। একইসাথে সব ধরনের গুজব প্রতিরোধে সকলকে আরো সচেতন হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনোস্ক শিক্ষার উপর জোর দেন তিনি।
তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাষন বৃদ্ধি করতে হবে। আমাদের ছেলে মেয়েদের শুধু জিপিএ-৫ পেলে হবেনা একইসাথে ভালো মানুষ হতে হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সূপার সরকার মো: কায়সার, সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ প্রমূখ। সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত