বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২২ রাত ১১:২২
৬৩৩
আকতারুল ইসলাম আকাশ II ভোলায় মধ্যরাতে রিকশা চালকের বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহবধূকে গণধর্ষণ, মালামাল লুট এবং ৩ মাস বয়সী শিশুকে ডোবায় ছুড়ে ফেলে হত্যা মামলার দ্বিতীয় আসামী জুলহাসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে রবিবার ভোলায় নিয়ে আসা হয় ওই আসামীকে।
জানা যায়, গত বছরের ৭ জুলাই মধ্যরাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে রিকশা চালক মঞ্জুর আলমের বসতঘরে একদল দুবৃত্ত প্রবেশ করে ঘুমন্ত গৃহবধুকে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধুর ৩ মাস বয়সী শিশুটি কান্না করতে থাকলে আশপাশের মানুষ জেগে যাবে এই ভয়ে শিশুটিকে ঘরের পাশের ডোবার পানিতে ছুড়ে ফেলে হত্যা করে দুর্বৃত্তরা। পরে যাবার সময় ঘরের মালামালও লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ওইদিন ভোলা সদর মডেল থানায় অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে শিশু হত্যা, গণধর্ষণ ও দস্যুতা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন গৃহবধূর স্বামী মঞ্জুর আলম।ঘটনার দুইদিন পর ৯ জুলাই একই গ্রামের লালমিয়া ওরফে লালুকে আটক করে পুলিশ। আদালতে দেয়া জবানবন্দিতে বেরিয়ে আসে ঘটনার চাঞ্চল্যকর তথ্য। সেই সাথে অপরাপর আসামীদের নামও জানতে পারে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত মামলার দুই আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলার কন্ঠকে জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের বিষয়ে চেষ্টা চলছে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত