অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় প্রতারক আল আমিন হাওলাদারকে জেল হাজতে প্রেরণ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ১০:১৪

remove_red_eye

৬৭০

 ভোলার মনপুরায় পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা সেজে পুলিশ ও সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে লাখ লাখ টাকা আতœসাৎ করে আল-আমিন নামে এক প্রতারক। ওই প্রতারক কখন নিজেকে পরিচয় দেন পুলিশের অতিরিক্ত এসপি, আবার কখন সেনাবাহিনীর মেজর।

এভাবে গত এক বছর ভোলার মনপুরায় পুলিশের এ. এস. আই ও কনস্টেবল পদসহ সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নাম করে আনুমানিক ২৫ লাখ টাকার ওপরে হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ। তবে টাকা পরিমান আরও বেশি হতে পারে বলে জানান তিনি।শনিবার সকাল ১০ টায় আটককৃত ভুয়া পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারক আল-আমিন হাওলাদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ১২ টায় মনপুরা পুলিশের এস.আই সুবাসের নের্তত্বে একটি টিম চট্রগ্রামের সীতাকুন্ড এলাকার ইমামনগর সুপারিতলা থেকে ওই প্রতারককে আটক করে শুক্রবার সন্ধ্যায় মনপুরা থানায় নিয়ে আসে।

আটককৃত প্রতারক আল-আমিন হাওলাদার (৩২) ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার বাসিন্দা শাহ আলম হাওলাদারের ছেলে। ওই প্রতারক বড় কর্মকর্তা সেজে চারটি বিয়ে করেন।

জানা যায়, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈুজুদ্দিন গ্রামের বাসিন্দা শাহজাহান তার শ্যালক রহিমকে পুলিশের এ.এস.আই ও অপর আতœীয় মাইনুদ্দিনকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার নামে ৯ লক্ষ টাকা নেন ভুয়া পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারক আল-আমিন হাওলাদার। পরে চাকরী দেওয়ার জন্য কখন ভোলা জেলা পুলিশ মাঠে, আবার রাজারবাগ পুলিশ মাঠে নিয়ে যার ওই প্রতারক। কিন্তু গত এক বছরও চাকরী হয় না। পরে শাহাজার বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় মামলা করে।

পরে বৃহস্পতিবার রাত ১২ টায় মনপুরা পুলিশের এস.আই সুবাসের নের্তত্বে একটি টিম চট্রগ্রামের সীতাকুন্ড এলাকার ইমামনগর সুপারিতলা থেকে ওই প্রতারককে আটক করে শুক্রবার সন্ধ্যায় মনপুরা থানায় নিয়ে আসে। আটককের খবর ছড়িয়ে পড়লে মনপুরা সহ তজুমুদ্দিন, চরফ্যাসনের বিভিন্ন এলাকা থেকে চাকরী দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ আসছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এস.আই সুবাস। এতে চাকরী দেওয়ার নামে প্রতারণার করে আতœসাৎ করা টাকার পরিমান ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, শনিবার ওই প্রতারককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এর বিরুদ্ধে চাকরী দেওয়ার নামে আরও অভিযোগ আসছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...