অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পাগড়ি প্রদান করে নতুন ৬ হাফেজকে সম্মাননা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২২ রাত ১১:১৯

remove_red_eye

৭০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৬জন নতুন কুরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জানুয়ারী) রাতে ভোলা শহরের ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার হিফজুল কুরআন বিভাগ থেকে এদের সম্মাননা দেয়া হয়। ২০২২ সালে প্রতিষ্ঠানটি থেকে হেফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা অডিটরিয়ামে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ইসরাফিল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একাধিক বিশ্বজয়ী হাফেজদের শিক্ষক ঢাকা তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত হাফেজ ক্বারী নাজমুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ভোলা জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা মু. মহিউদ্দিন, ভোলা আলীনগর আজিজিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ইয়াছিন নবীপুরী, জামিয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হাফেজরা হলেন, হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ মুহা. শাহাদাত হোসাইন, হাফেজ তাওহিদুল ইসলাম আবির, হাফেজ মুহা. আরিফ হোসেন, হাফেজ মুহা. রেদওয়ান সিয়াম ও হাফেজ মুহা. সুলাইমান। অনুষ্ঠান শেষে নতুন করে আরো ১৩জন ছাত্রকে নতুন করে হেফজ সবক দেয়া হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...