মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২২ রাত ১১:২৩
৭৪৭
ভোলার মনপুরায় দুই বছর পর উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ায় ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরকে গণ-সংবর্ধনা দেওয়া হয়।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার রামনেওয়াজ বাজারে এই গণ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে হাজার হাজার স্থানীয় বাসিন্দারা ঢাক-ডোল বাজিয়ে ওই চেয়ারম্যানকে তুলাতলী স্পীডবোট ঘাট থেকে শোডাউন দিয়ে সংবর্ধনা দেওয়ার মঞ্চে নিয়ে আসে।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর বলেন, একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে দুই বছর চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে রেখেছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছি।
জানা যায়, কোভিড মহামারীর সময় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২০২০ সালের ৩০ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে চেয়ারম্যানের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় মনপুরার ১ নং মনপুরার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরকে। তখন ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চেয়ারম্যান। পরে ৩১ অক্টোবর হাইকোর্টে বরখাস্তের আদেশ বাতিল করে চেয়ারম্যানের দায়িত্ব ফিরিয়ে দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। পরে দীর্ঘ শুনানী শেষে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখে। পরে সুপ্রিম কোর্টের আদেশে স্থানীয় সরকার মন্ত্রনালয় জেলা প্রশাসক ও ইউএনও এর মাধ্যমে দায়িত্বে ফিরে পান চেয়ারম্যান।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্রে মনপুরার ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরকে চেয়ারম্যানের দায়িত্বে পূর্ণবহাল করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত