বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৪০
৬০৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জীবন বীমা কর্পোরেশন এর ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব মোঃ জহুরুল হক বলেন, রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশনে গ্রাহকদের কোন টাকা মার যায়না। গ্রাহকদের কোন ক্লেইম অপরিশোধিত থাকে না। তিনি আরও বলেন এমনও নজির আছে ৩ লাখ ৬০ হাজার টাকা জমা দেয়ার পর গ্রাহকের পরিজনকে ২৮ লাখ টাকা ফেরৎ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন সাধারণ জনগণের কাছে জীবন বীমা কর্পোরেশনের কর্যক্রম যথাযথভাবে পৌঁছায়নি। যদি সঠিক তথ্য পৌছানো যেত তা হলে সকলেই বীমা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতেন। কেউ বীমার বাইরে থাকতেন না। জীবন বীমা কার্যক্রমের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন ম্যানেজিং ডাইরেক্টর।
বুধবার দুপুর ৩ টায় ভোলা জেলা জীবন বীমা কর্পোরেশন কার্যালয়ের সভাকক্ষে বীমা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং এজেন্টদেরকে নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন অতিরিক্ত সচিব জহুরুল হক।
ভোলা জীবন বীমা কর্পোরেশনের এজিএম কাজী মোহাং মাহফুজ উল্লাহ এর সভাপতিত্বে মতবিনময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এজিএম মোঃ মাসুদ মিয়া, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, সহ সভাপতি জুন্নু রায়হান প্রমূখ।
এসময় জেলার বিভিন্ন শাখা ইনচার্জ, ডিও এবং এ্যাজেন্টগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত