অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা : তোফায়েল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই আগস্ট ২০১৯ রাত ১১:০০

remove_red_eye

৯৭৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা। সারা বিশ্ব ব্যাপী ডেঙ্গুতে কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে। ফিলিপাইনের মতো দেশে ১ লক্ষ ২০ হাজার লোক আক্রান্ত হয়েছে। ৫ শত লোক মারা গেছে। দলমত সকলে সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। নিকারাগুয়াতে জরুরী অবস্থা ঘোষনা করেছে। আজ শনিবার বেলা ১১ টায় ভোলা জেলা পরিষদ হল রুমে ভোলা চেম্বার, ডে ক্রিসেন্ট ও সিভিল সার্জন এর যৌথ উদ্দ্যোগে ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তদান কর্মসূচী উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, আমরা কেউ ডেঙ্গু নিয়ে যাতে রাজনীতি হিসাবে ব্যবহার না করি। এটা একটা মানিবিক সমস্যা। প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারোপ করে কোন লাভ নাই। তবে এটা ঠিক আমাদের আরো আগে থেকে পরিস্খার পরিচ্ছন্নতা করা উচিত ছিলো। ঢাকা শহরে আগেই পরিস্কার পরিচ্ছন্ন করা উচিত ছিলো। তাই রাজনীতি না করে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্য মোকাবেলা করি। এটিই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম পথ। তিনি আরো বলেন, আজকে শুধু বাংলাদেশ নয়। ফিলিপাইন,ইন্দোনিশিয়া,মালোশিয়া,সিঙ্গাপুর,থাইলেন্ড,ভারতসহ পৃথিবীর অনেক দেশ ডেঙ্গুতে আক্রান্ত।
ভোলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতির আবদুল মমিন টুলুর সভাপতিত্বে রক্তদান কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল , যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আজিজুল ইসলাম। এসময় রেডক্রিসেন্ট কর্মীরা সেচ্ছায় ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্তদেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...