বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২২ রাত ১০:০২
৬৪৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদরের পূর্ব ইলিশা ও বাপ্তা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে নির্বাচন-পরবর্তী মেম্বার প্রার্থীদের মধ্যে হামলা-সংঘর্ষ মারধরসহ সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি ঘরে হামলাসহ অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতদের ভোলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাপ্তা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত মেম্বার প্রাথী ফারুক হাজির হাট বাজারে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থী মাকসুদর রহমান নিরবের সাথে সংঘর্ষ বাঁধে । এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। অভিযোগ রয়েছে, সকাল ৯ টার দিকে নিরব মেম্বার বাজারে এসে একটি চায়ের দোকানে বসে। এসময় পরাজিত মেম্বার প্রার্থী ফারুক, তার ছেলে আলমাস, ভাতিজা রাবিক, ভাই ফজলে আলমসহ কয়েকজন মিলে ওই দোকানে নিরব মেম্বারের উপর হামলা করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে মিজান ও হোসেন নামে আরও দুইজন গুরুতর আহত হয়। এরপর হামলাকারীরা নিরব মেম্বারের বাড়িঘরে হামলার চেষ্টা করে। এদিকে হাসপাতাল যাওয়ার পথে এ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দ্বিতীয় দফায় নিরব মেম্বারকে মারধার করা হয়। এরপর হাসপাতাল গিয়ে তৃতীয় দফায় নিরব মেম্বারকে মারধরের চেষ্টা করলে পুলিশের সাথে ফারুক মেম্বারের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিরব মেম্বারের বাড়ির লোকজন জানান, তার এখন বড়ির মধ্যে জিম্মি হয়ে পড়েছেন। অপর দিকে পরাজিত মেম্বার প্রার্থী ফারুক পক্ষ অভিযোগ করেন, মাকসুদর রহমান নিরম মেম্বারের নেতৃত্বে তাদের লোকজনের উপর হামলা চালানো হয়। এতে করে ৮/১০জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিকদার বাড়ির দরজা দিয়ে বিজয়ী মেম্বার প্রার্থী লিটন শিকদারের কর্মী সমর্থকরা মোটর সাইকেল যোগে যাওয়ার সময় পরাজিত প্রার্থী শাহে আলম শিকদারের সমর্থকরা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত । তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত