তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২২ রাত ১০:৫৭
৫৭১
এম নয়ন, তজুমদ্দিন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিচ্ছিন্ন চর বাসীকে বিদ্যুৎতের সেবা পৌঁছে দেওয়া কেবল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতেই সম্ভব হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে চর শাওন বাজারে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের চর জহিরউদ্দিন চর মোজাম্মেলে ৮ হাজার ৬০০ টি পরিবারের জন্য ৯২ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন এর সভাপতিত্বে এসময় এমপি শাওন আরো বলেন, বিএনপি জামায়াত জোট বিদ্যুৎতের খাম্বা বিক্রি করে দেশের জনগনের টাকা লোপাট করলেও জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে এসেছেন। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর চেয়ারম্যান রাসেল, চাঁচড়া চেয়ারম্যান আবু তাহের মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন মাহাজন, ভোলা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত