বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১২:১২
৬২০
এলাকায় উত্তেজনা আহত ২৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়াম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ,ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রæপের অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট কলেজ ও হেতনার হাট এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানান, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে এলাকায় নির্বাচনী প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ব্যাংকের হাট কলেজে সংর্ঘষ হয়। এ সময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ, লগি বৈঠা, দাড়ালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে মহড়াসহ ধাওয়া পাল্টা দেয়। এছাড়া হেতনার হাট এলাকায় একটি ঘর ও একটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল পক্ষ দাবী করেন, তাদের সমর্থকরা ইউনিয়নের হেতনারহাট এলাকায় নির্বাচনী প্রচারনায় নামেন। এ সময় ওই স্থানে থাকা নৌকা প্রতীকের সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। অপর দিকে নৌকা প্রার্থী আবদুল হাই পক্ষ অভিযোগ করেন, তাদের নির্বাচনী প্রচারনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলা চালায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবারও এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এদিকে আহতদের মধ্যে গুরুতরদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান,ভেদুরিয়া এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনা কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে কেউ আটক হয়নি। ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী ভোলা সদরের ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ভেদুরিয়াতে সংর্ঘষের ঘটনায় আহত নৌকার সমর্থক রিফাত বাদী হয়ে ২৩ জনকে আসামী করে ভোলা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান, ভোলা থানার ওসি এনায়েত হোসেন।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত