অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার ভেদুরিয়াতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১১:০১

remove_red_eye

৪৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই ও বিদ্রোহী (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। প্রায় ১ ঘন্টা পর মুখোমুখি অবস্থান নেয়া দুই গ্রæপকে সরিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার দুপুরে ভেদুরিয়ার ব্যাংকের হাট কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভেদুরিয়ার হেতনারহাট এলাকা থেকে বোরববার বেলা সাড়ে ১১ টায় পুলিশ নিরব  হাওলাদার নামের সন্দেহজনক এক আসামীকে আটক করে। আটককৃত নিরব ওই ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সমর্থক ছিলেন। নিরব আটকের খবরে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরবকে থানায় নেয়ার পথে ব্যাংকের হাট কলেজের সামনে থেকে উত্তেজিত সমর্থকরা  তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। লাঠিসোটা ও দাড়ালো অস্ত্র নিয়ে উভয় গ্রæপ সংঘর্ষে লিপ্ত হয়।  এ সময় ভাংচুর করা হয়েছে একটি মোটর সাইকেল। দুই পক্ষেই নারী-পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিলে উত্তেজনা বেড়ে যায়। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী  আবদুল হাই অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া কামালের সমর্থকরা কোন উস্কানি ছাড়াই তার সমর্থকদের উপর অতর্কিত হামলা করেছে। বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মারধর করছে। তবে নৌকার সমর্থকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে সতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল। তার অভিযোগ প্রতিপক্ষের লোকজন তার ১০/১২ জন কর্মী সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। পথ থেকে তুলে নিয়ে আটকে রেখেছে। এছাড়া হামলা করার জন্য ব্যাংকের হাট বাজারে লাঠি ও দাড়ালো অস্ত্র এনে জড়ো করেছে।  

ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার মো, ফরহাদ সরদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী সুজা, সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। দুই পক্ষের সমর্থকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সন্দেহজনক আটক একজনকে  ছিনিয়ে নেয়ার বিষয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।  আগামী ৫ জানুয়ায়ারি পঞ্চম ধাপের নির্বাচনে এ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আবদুল হাইর সাথে স্বতন্ত্র প্রার্থীর মোস্তফা কামালের মুল প্রতিদ্ব›িদ্বতা হবে বলে স্থানীয়রা জানিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...