বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১১:০০
৪৮৯
আকতারুল ইসলাম আকাশ : ভোলায় নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে নৌকা প্রার্থী মো. জহিরুল ইসলাম জহিরের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অফিসে থাকা চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে।রোববার সকালে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্লাবটির দায়িত্বে থাকা নৌকা প্রার্থীর সমর্থক মো. মাকসুদুর রহমান জানান, শনিবার রাত দশটার দিকে তিনি অফিস থেকে বাড়িতে চলে যান। সকালে লোকমুখে তিনি শুনতে পান কে বা কারা অফিসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। পরে তিনি ঘটনাস্থলে এসে দেখেন অফিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।তিনি অভিযোগ করে জানান, ওই ইউনিয়নের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী গিয়াসউদ্দিন আহম্মেদের ইন্ধনে তাঁর কর্মী-সমর্থকরা ক্লাবটিতে অগ্নিসংযোগ করতে পারেন।স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন জানিয়েছেন, তিনি অসুস্থ আছেন। এবিষয়ে তিনি কিছুই জানেন না।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত