অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

পূর্ব ইলিশায় নৌকা প্রার্থীর অফিসে হামলা ককটেল নিক্ষেপ ভাংচুর অগ্নিসংযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১০:৫২

remove_red_eye

৪৭১

কামরুল ইসলাম  : ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: সরোয়ার্দীর নির্বাচনী অফিসে ককটেল নিক্ষেপ হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফাতেমা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ রয়েছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) আনোয়ার হোসেন ছোটনের কর্মী-সমর্থকদের নৌকার নির্বাচনী অফিসে এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী  নৌকার কর্মী মাইনুদ্দিন জানান, সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের একটি মিছিল শোডাউন করে ফাতেমা দাখিল মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় নৌকার নির্বাচনী অফিসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। তখন অফিসের ভিতরে কেউ ছিলো না।  এসময় হামলাকারীরা চেয়ার টেবিলে ভাংচুরসহ অগ্নিসংযোগ করে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ও  ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের ছবি ভাংচুর করা হয়। পরে হামলা কারীরা চলে যায়।  তবে এ ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন। তিনি জানান, তাঁর কোনো শোডাউন সেই এলাকায় যায়নি। এমনকি তাঁর কোনো কর্মী বা সমর্থক ওই হামলা বা ভাংচুর করেনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...