অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বোমা হামলা: আহত-৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ০৯:৪০

remove_red_eye

৫০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের  নির্বাচনী প্রচারনায় ককটেল নিক্ষেপ করা হয়েছে।  শনিবার সন্ধ্যার আগ মুহুর্তে শিবপুর ইউনিয়নের শান্তির হাট বাজারে এ হামলার ঘটনা ঘটে । অভিযোগ রয়েছে , আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী শিরাজুল ইসলাম রাকিবের সমর্থকরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।  ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান,  ককটেল বিস্ফোরনের ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা।

 আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান,  নৌকার প্রার্থী মোঃ জসিম উদ্দিনসহ ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  দোস্ত মাহামুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ র্শীষ নেতৃবৃন্দ নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে শান্তির হাট বাজার ও বেড়িবাঁধ এলাকায় গনসংযোগ করে লিফলেট বিতরণ করে এবং ভোট চায়। তাদের গণসংযোগের শেষ দিকে বাজার উত্তর দিক থেকে কয়েকজন লোক পর পর ৭/৮টি ককটেল নিক্ষেপ করে। এতে সজিব (১৪)সহ ৫ জন আহত হয়েছে।  এদের মধ্যে গুরুতর আহত সজিবকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ সময় দোকানপাট ও নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়  ভাংচুর করা হয়। এদিকে ঘটনার পর রতনপুর বাজারে এক পথসভায় বোমা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব নৌকার কর্মী সমর্থকদের দৈয্য ধারণ করার নির্দেশ দিয়ে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ  গণসংযোগ ও লিফলেট বিতরণকালে যারা হামলা করছে প্রশাসন তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসবে। তাদের গ্রেফতার ও বিচার করবে প্রশাসন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, র‌্যাব সহ আইন শৃঙ্খলারক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম হামলার বিষয় অস্বীকার করেন।  

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...