অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

বছরের শেষ দিন ছিলো বিদ্যুৎ বিহীন ভোলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:৩১

remove_red_eye

৬২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বছরের শেষ দিন শুক্রবার সকাল থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত ছিল না বিদ্যুৎ । টানা ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় গ্রাহকসহ সাধারন মানুষকে। ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী’র দেয়া এক বিজ্ঞাপ্তিতে বাৎসরিক রক্ষনাবেক্ষনের জন্য জেলা সদরের উপকেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকার ঘোষনা ছিল ৪ দিন আগে । তবে প্রথমে বছরের প্রথম দিন বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়ে ছিল। এ নিয়ে সোসাইল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে , ১ জানুয়ারির পরিবর্তে ৩১ ডিসেম্বর করা হয়।  ওই ঘোষনা অনুযায়ীই সকাল ৮টায় সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এদিকে বর্তমানে দরিদ্র্য পরিবার থেকে শুরু করে উচ্চ বিত্ত পরিবারের সবাই বিদ্যুৎ নির্ভর জীবন কাটান। দৈনন্দিন প্রয়োজনীয় মোবাইল ফোন চার্জ দেয়া , কম্পিউটার ব্যবহারসহ বিদ্যুৎ নির্ভর ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করতে না পেরে অনেকেই ক্ষোভ জানান । বিদ্যুৎ না থাকায়  পরিবার পরিজন নিয়ে অন্যত্র বেড়াতেও যান   অনেকে। এ সময় পানি সরবরাহ ছিল বন্ধ। ফলে এ কারনেও বাসাবাড়িতে ছিল আরেক ভোগান্তি। ভোলার নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের জানান, টানা ৯ /১০ ঘন্টা বন্ধ না রেখে বিকল্প ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিতে হবে। ভোলায় বর্তমানে প্রায় ৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। জেলার চাহিদা  ৭৫ মেগাওয়াট । ফলে এ জেলার মানুষ বিদ্যুৎ বিহীন থাকার অভ্যাস ভুলে যেতে বসেছে। ফলে টানা বিদ্যুৎ থাকা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...