তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০১
৬০৪
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিলে সাড়ে চারটায় তজুমদ্দিনের চৌমুহনী ঘাটের উত্তর পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
তজুমদ্দিন থানার এসআই রাজীব বড়ূয়া জানান, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি চৌমুহনী ঘাটের উত্তর পাশের মেঘনা নদীর শহর রক্ষা বাধেঁর সাথে আটকা পড়ে। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জির উপরে কালো কটি রয়েছে।
উদ্ধারকৃত লাশটি ৩-৪ দিন আগের হতে পারে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মধ্যে হতে পারে। এঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত