বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৭
৬২৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও কুকরি-মুকরী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আবুল হাসেম মহাজনকে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (২৯ডিসেম্বর) বেলা ১২টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বিচ্ছিন্ন দ্বীপ এলাকা কুকরি-মুকরীর অসহায় ও খেটে খাওয়া মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতিকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা এ চেয়ারম্যানকে উত্তরীয় চাদর পড়িয়ে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান,প্রবীন সাংবাদিক আবু তাহের,অধ্যক্ষ ফারুকুর রহমান,ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল সুলতান,ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তব্য রাখেন,ক্লাবের সম্পাদক আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু,মাছরাঙ্গা চ্যানেলের প্রতিনিধি হাসিব রহমান,একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম,এটিএন বাংলা প্রতিনিধি সিদ্দিকুল্লাহ ও চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি আদিল হোসেন তপু , কাল বেলা প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আবুল হাসেম মহাজন কুকরি-মুকরী ইউনিয়ন পরিষদে বার বার নির্বাচিত হয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় অন্তর্ভূক্ত করতে নিরলস পরিশ্রম করে আজ এ চারাঞ্চল এলাকাকে একটি পর্যটন নগরে রূপান্তরীত করতে বিশেষ ভূমিকা রেখেছেন। পাশাপাশি চরফ্যাশন উপজেলার সাংবাদিকদের মানোন্নয়নে তিনি আরও কাজ করে যাবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত