অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো ভোলা ওপেন স্কাউট গ্রুপ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:১৮

remove_red_eye

৭২০

এম শরীফ  আহমেদ :  সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, দরিদ্র  শিক্ষার্থী, নারী ও পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেছে "ভোলা ওপেন স্কাউট গ্রুপ" সংগঠন।সোমবার  (২৭ডিসেম্বর) সকাল ১১ টায় ভোলা সদরের ভেলুমিয়ায় বাহারুল উলুম কারীমিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে প্রথম ধাপে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।পরে বিকালে দরিদ্র নারী ও পুরুষদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের নিজস্ব অর্থায়নে অর্ধশত পরিবারকে এ সহযোগীতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা রোভার কমিশনার ও ভোলা ওপেন স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন আখতার,সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হোসেন (মিলু), বাহারুল উলুম কারীমিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা  আলী আহমেদ,তরুণ উদ্যোক্তা,স্বেছাসেবী ও সাংবাদিক  এম শরীফ  আহমেদ, ভোলা ওপেন স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ নাইম উদ্দিন,সদস্য উম্মে হাবিবা (শাওলীন) , মোঃ নাইম, মোঃ মাইন উদ্দিন, মোঃ রাফসান, ইমরান মাহবুব, উদ্যোক্তা মোঃ এমদাদ হোসেন, স্বেচ্ছাসেবী হাসিব শান্ত প্রমূখ। আনন্দে আত্মহারা হয়ে একজন বৃদ্ধ সংগঠনের সদস্যদের বলেন, আমনেগো এমন ভালো কাজ দেখে আমাগো ভালো লাগছে। আমনেগো জন্য দোয়া রইলো। অপরদিকে আবেগে আপ্লুুত হয়ে একজন নারী বলেন, আমাগো খোঁজ খবর কেউ নেয় না।আম্নেরাই আমাগো  খবর নিলেন আর কম্বল দিলেন।আম্নেগো জন্য দোয়া করি যেনো আম্নেরা আমাগোরে আরও দিতে পারেন।"ভোলা ওপেন স্কাউট গ্রুপ" এর প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন আখতার বলেন,আমাদের দায়বদ্ধতা থেকে আমরা সামাজিক কাজ করছি। আমাদের সদস্যদের সহযোগীতায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সকলের উচিত এভাবে অসহায়দের পাশে দাঁড়ানো।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...