অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২১ রাত ১০:২৭

remove_red_eye

৫৬৫

১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকা ঘর   

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।।  ভোলায় মুজিব বর্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস সড়কে  প্রায়ত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঘরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে  আনুষ্ঠানিক ভাবে বীর নিবাস কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে জেলা প্রশাসন  এর সার্বিক তত্ত¡াবধানে  বীর মুক্তিযোদ্ধাদের একতলা পাকা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ প্রকল্পের অধীনে  ভোলা সদর উপজেলায় ১২ টি বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকা ঘর। প্রতিটি বীর নিবাসে থাকছে  ২টি  বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি রান্নাঘর ও ২টি বাথরুম, একটি টিউবয়েল বিশিষ্ট একতলা পাকা ভবনের নির্মাণ করা হচ্ছে। পাকা ভবনের ব্যয় হবে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা। ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,  ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আলী সুজা, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান,  ভোলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপ-সহকারী প্রকোশলী আবুল বাশার নয়ন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল তপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা,প্রায়ত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য একতলা বিশিষ্ট পাকাঘর তৈরি করে দেয়ার উদ্যোগ নেয় বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ করে দিচ্ছি বর্তমান সরকার। যা সারা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...