অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

মনপুরায় বহিরাগত ক্যাডারদের ভয়ে এলাকায় আতংক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০৮

remove_red_eye

৫৪৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ইউপি নির্বাচনে ১ নং মনপুরা ইউনিয়নে আ’লীগের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন চরাঞ্চল থেকে বহিরাগত ক্যাডাররা অবস্থান করায় স্থানীয় ১০ হাজার বাসিন্দারা ভয়ে আতংকগ্রস্থ হয়ে পড়েছে। যেকোন সময় ফের ভাংচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সচেতন বাসিন্দারা। তবে এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞাকে ঘটনাস্থল পরিদর্শন করে ওই ইউনিয়নে সকল প্রকার জনসমাবেশ, মিছিল ও শোডাউন নিষিদ্ধ করেছেন। এছাড়াও যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করা হবে বলে জানান তিনি। এদিকে সোমবার বিকেলে প্রশাসনের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সমর্থীত বহিরাগত লোকজন শোডাউন দিলে এলাকায় অতাংক ছড়িয়ে পড়ে। পরে ওই দিন (সোমবার) রাতেই মনপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বহিরগতরা অবস্থান করছে এবং ভাংচুর ও আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে বলে আশংকা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত করেছেন উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান টিটু ভূঁইয়া। মঙ্গলবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের তুলাতলী, নতুন রামনেওয়াজ বাজার ও মাছ ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাট-বাজারে সাধারন মানুষের উপস্থিতি নেই বললে চলে। যেন চাপা আতংক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা রমিজ, কামাল, শাহেদ, চায়ের দোকানদার বাছেদ ও রাজিবসহ অনেকে জানান, সারা রাত ঘুমাতে পারেনি। কিছুক্ষণ পর পর খবর পাই স্পীডবোট করে কলাতলী ও হাতিয়া থেকে আলাউদ্দিন চেয়ারম্যান লোকজন আনছে। ফের জানি কি ঘটে। তাছাড়া আতংকে কেউ বাজারে না আসায় বেচা-বিক্রি নেই। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ ট্রেনিং এ থাকায় ভারপাপ্ত ওসির দায়িত্বে থাকা এস. আই লুৎফুর রহমান জানান, মনপুরা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো :  ধর্মমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী

আরও...