বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২১ রাত ১০:০৯
৫৩৯
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাতে ককটেল বিস্ফোরনের শব্দে এলাকায় আতংক
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে সহিংসতার খবর পাওয়া গেছে। রবিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলায় মারধরে দুই সহোদর আহত হয়েছেন। তারা হলেন-তামিম (২১) ও ফাহিম (১৯)। পরে সংবাদ পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা সদর উপজেলা শাখার সাধারণ স¤পাদক আলমগীর হোসেন মানিক বাঘার বাড়িতে চকলেট ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা মারধর করলে তামিম ও ফাহিম নামে দুই সহোদর গুরুতর আহত হয়।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, গত কয়েকদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য রাতের বেলা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন এবং নৌকার প্রার্থী জহিরের লোকজনই বিভিন্ন স্থানে ককটেল বা চকলেট বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন।উভয় প্রার্থীর পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনায় সাধারণ ভোটারদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের নির্বাচন।
বিজেপি নেতা মানিক বাঘা অভিযোগ করেন, তার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির গত কয়েকদিন ধরেই তাকে নৌকার পক্ষে কাজ করার অনুরোধ জানিয়ে আসছিলেন। এতে রাজি না হওযায় রবিবার রাত আনুমানিক ৯টার দিকে নৌকার কর্মী-সমর্থকরা তার বাড়িতে হামলা চালায়। এসময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই বাড়ির দুই ছেলে আহত হয়। মানিক বাঘা বলেন, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন ও নৌকা মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের কর্মী সমর্থকরা দিনরাত চকলেট বোমা বিস্ফোরণ করছে। যাঁর কারনে সাধারণ ভোটাররা আতঙ্কে আছেন। তবে নৌকার প্রার্থী জহির হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, মানিক বাঘার বাড়িতে হামলার বিষয়ে কিছুই জানেন না। বরং স্বতন্ত্র প্রার্থীর লোকজন ইস্যু সৃষ্টির পায়তারা করছে বলে তিনি অভিযোগ করেন।জহির আরও জানান, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন নৌকা প্রতীক না পাওয়ার কারণে তাঁর কর্মী ও সমর্থকদের পথেঘাটে ধরে মারধর করছে গিয়াসউদ্দিনের লোকজন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক