অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার পশ্চিম ইলিশায় উত্তেজনা বাড়িতে হামলায় ২ জন আহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২১ রাত ১০:০৯

remove_red_eye

৫৬৮

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাতে ককটেল বিস্ফোরনের শব্দে এলাকায় আতংক

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে সহিংসতার খবর পাওয়া গেছে। রবিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলায় মারধরে দুই সহোদর আহত হয়েছেন। তারা হলেন-তামিম (২১) ও ফাহিম (১৯)। পরে সংবাদ পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা সদর উপজেলা শাখার সাধারণ স¤পাদক আলমগীর হোসেন মানিক বাঘার বাড়িতে চকলেট ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা মারধর করলে  তামিম ও ফাহিম নামে দুই সহোদর গুরুতর আহত হয়।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, গত কয়েকদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য রাতের বেলা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন এবং নৌকার প্রার্থী জহিরের লোকজনই বিভিন্ন স্থানে ককটেল বা চকলেট বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন।উভয় প্রার্থীর পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনায় সাধারণ ভোটারদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের নির্বাচন।
বিজেপি নেতা মানিক বাঘা অভিযোগ করেন, তার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির গত কয়েকদিন ধরেই তাকে নৌকার পক্ষে কাজ করার অনুরোধ জানিয়ে আসছিলেন। এতে রাজি না হওযায় রবিবার রাত আনুমানিক ৯টার দিকে নৌকার কর্মী-সমর্থকরা তার বাড়িতে হামলা চালায়। এসময়  বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই বাড়ির দুই ছেলে আহত হয়। মানিক বাঘা বলেন, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন ও নৌকা মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের কর্মী সমর্থকরা দিনরাত চকলেট বোমা বিস্ফোরণ করছে। যাঁর কারনে সাধারণ ভোটাররা আতঙ্কে আছেন। তবে নৌকার প্রার্থী জহির হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, মানিক বাঘার বাড়িতে হামলার বিষয়ে কিছুই জানেন না। বরং স্বতন্ত্র প্রার্থীর লোকজন ইস্যু সৃষ্টির পায়তারা করছে বলে তিনি অভিযোগ করেন।জহির আরও জানান, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন নৌকা প্রতীক না পাওয়ার কারণে তাঁর কর্মী ও সমর্থকদের পথেঘাটে ধরে মারধর করছে গিয়াসউদ্দিনের লোকজন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...