বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২১ রাত ১০:০২
৫৭৬
বাংলার কন্ঠ প্রতিবেদক : দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। শনিবার রাতেও বিদ্যালয়টিতে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। পরে সাংবাদিকদের উপস্থিতিতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী জাতীয় পতাকাটি নামিয়ে ফেলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ি অবশ্য ভুল স্বীকার করলেও দোষ চাপিয়েছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপর।
তবে স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক অধিকাংশ সময়ই থাকেন তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তাই প্রায়ই এমন রাতভর জাতীয় পতাকা উড়তে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে। শুধুমাত্র প্রধান শিক্ষকের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ জানিয়েছেন তারা। তাদের দাবি জাতীয় পতাকা উত্তোলন করার স্থানের ঠিক উল্টো পাশেই স্কুলের একটি কক্ষে বসবাস করার পাশাপাশি রাত্রিযাপন করেন প্রধান শিক্ষক। তিনি প্রতিষ্ঠানটিতে সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন ভুল সম্ভব হতো না। তাই জাতীয় পতাকার সম্মান অক্ষুণœ রাখতে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ি বলেন, আমি তখন স্কুল থেকে একটু বাইরে ছিলাম। পিয়নদের ভুলবশত পতাকা নামাতে খেয়াল ছিল না। এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত