বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৯ রাত ১১:২১
৯১৪
আকতারুল ইসলাম আকাশ : ভোলার রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সালিশ চলাকালীন সময়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল ৫টার দিকে ওয়ার্ডের মিলন মেম্বার বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, রাজাপুর ০৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম সিকদারের মেয়ে মোঃ হাছনুর (২৫) বেগমের সাথে দীর্ঘ ৭ বছর বিয়ে হয় স্থানীয় আমির হোসেনের ছেলে মোঃ শাহীনের (৩০) সাথে। সংসার জীবনের এক পর্যায়ে স্ত্রী হাছনুর বেগমকে সৎ ভাই মিজানুর রহমানের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন স্বামী শাহীন।
এই নিয়ে উভয় পরিবার সেই সময় তা মিমাংসা করে স্ত্রী স্বামীকে ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকায় গিয়ে স্ত্রী হাছনুর বেগম গার্মেন্টস কর্মী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে স্ত্রী হাছনুর বেগম তাঁর কর্ম জীবনের টাকা স্বামীকে দিতে অস্বীকৃতি জানান। এই নিয়ে স্বামী স্ত্রী মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ সমাধানের জন্য সোমবার বিকাল ৫টার দিকে উভয় পক্ষের অভিবাবকরা সালিশী বৈঠকে বসেন। স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশ কার্য পরিচালনার এক পর্যায়ে মেয়ের সৎ ভাই মিজানুর রহমান ছেলের খালু মোঃ জসিম উদ্দিনের উপর চওড়া হন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ২ পক্ষের ৬ জন আহত হয়। আহতদের মধ্যে মেয়ে পক্ষের মোঃ রাসেল (২৩) ও ছেলে পক্ষের মোঃ জসিম (৩৫), মিরাজ (২৩) ও শাহীন (২৫) ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই বিষয়ে সালিশে থাকা বিচারক ও স্থানীয় ইউপি সদস্য মোঃ খালেক জানান, সালিশ কার্য পরিচালনার সময়ে হঠাৎ করে মেয়ের সৎ ভাই মিজানুর রহমান ছেলের খালু মোঃ জসিম উদ্দিনের উপর চড়াও হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ মিজানুর রহমান মিজান।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত