অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা সদর উপজেলায় ইউপি নির্বাচনে ২ চেয়ারম্যান ৮ সংরক্ষিত ও ১৫ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ সকাল ০৬:১৮

remove_red_eye

৬৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে  প্রার্থীদের দাখিরকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ২ চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন ও  সাধারন সদস্য পদে ১৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
রবিবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। গত ৯ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিরে শেষে দিন সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে  চেয়ারম্যান পদে ৬৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ ও পুরুষ সদস্য পদে ৫৯৯ জনের মনোনয়ন পত্র দাখিল করেন। রবিবার যাচাই বাছাইকালে শিবপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদের প্রর্থী এনামুল হকের সনদ জালিয়াতির কারনে মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আলী নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী  মাইনুদ্দিনের মনোনয়ন পত্র ঋণ খেলাপী হওয়ায় বাতিল করা হয়। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ফরমে স্বাক্ষর না থাকা,বয়স কম, জামিনদার হিসাবে ঋণ খেলাপীসহ বিভিন্ন কারনে ইলিশার ৩ নং ওয়ার্ডে সুমাইয়া পারভিন ,উত্তর দিঘলদীর ২ নং ওয়ার্ডে মাহাবুবা আক্তার হীরা ও শম্পা আকতার , পশ্চিম ইলিশার ২ নং ওয়ার্ডে জান্নাত বেগম , ভেদুরিয়ার ১ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস মেরিন , ভেলুমিয়ার ১ নং ওয়ার্ডে সুলতানা বেগম,শিবপুরের ৩ নং ওয়ার্ডে আসমা বেগম ও ফিরোজা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওএমএসডিলার ,সারের ডিলার, ঋণ খেলাপি,বয়স কম, আয়কর প্রত্যায়ন ও রির্টান দাখিল না করাসহ বিভিন্ন কারনে সাধারণ সদস্য পদে ইলিশার ১ নং ওয়ার্ডে সিরাজ উদ্দিন,৪নং ওয়ার্ডে ইউসুফ,৭ নংওয়ার্ডে মাসুম বিল্লাহ ,উত্তর দিঘলদীর ৪ নং ওয়ার্ডে লিপি আক্তার, ১ নং ওয়ার্ডে নাসির আহমদ , চরসামাইয়ার ১ নং ওয়ার্ডে আবদুল হাই মাতাব্বর ও মো: নিজাম , পশ্চিম ইলিশার ৩ নং ওয়ার্ডে মো:নাজিম উদ্দিন, ৫ নং ওয়ার্ডে রফি উদ্দিন, ভেদুয়িার ১ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম,৫নং ওয়ার্ডে আবদুল মন্নান ও ৮ নং ওয়ার্ডে দুলাল হাওলাদার , রাজাপুরের ৮ নং ওয়ার্ডে দ্বীন ইসলাম, শিবপুরের ২ নং ওয়ার্ডে মো: সবুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন পত্র বাছাইকালে রিটানিং অফিসার মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রতিদ্বন্দি প্রার্থীরা  উপস্থিত ছিলেন। আগামী ১৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২ সনের ৫ জানুয়ারী।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...