বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ সকাল ০৬:১৮
৫৭৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের দাখিরকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ২ চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন ও সাধারন সদস্য পদে ১৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
রবিবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। গত ৯ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিরে শেষে দিন সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ ও পুরুষ সদস্য পদে ৫৯৯ জনের মনোনয়ন পত্র দাখিল করেন। রবিবার যাচাই বাছাইকালে শিবপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদের প্রর্থী এনামুল হকের সনদ জালিয়াতির কারনে মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আলী নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাইনুদ্দিনের মনোনয়ন পত্র ঋণ খেলাপী হওয়ায় বাতিল করা হয়। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ফরমে স্বাক্ষর না থাকা,বয়স কম, জামিনদার হিসাবে ঋণ খেলাপীসহ বিভিন্ন কারনে ইলিশার ৩ নং ওয়ার্ডে সুমাইয়া পারভিন ,উত্তর দিঘলদীর ২ নং ওয়ার্ডে মাহাবুবা আক্তার হীরা ও শম্পা আকতার , পশ্চিম ইলিশার ২ নং ওয়ার্ডে জান্নাত বেগম , ভেদুরিয়ার ১ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস মেরিন , ভেলুমিয়ার ১ নং ওয়ার্ডে সুলতানা বেগম,শিবপুরের ৩ নং ওয়ার্ডে আসমা বেগম ও ফিরোজা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওএমএসডিলার ,সারের ডিলার, ঋণ খেলাপি,বয়স কম, আয়কর প্রত্যায়ন ও রির্টান দাখিল না করাসহ বিভিন্ন কারনে সাধারণ সদস্য পদে ইলিশার ১ নং ওয়ার্ডে সিরাজ উদ্দিন,৪নং ওয়ার্ডে ইউসুফ,৭ নংওয়ার্ডে মাসুম বিল্লাহ ,উত্তর দিঘলদীর ৪ নং ওয়ার্ডে লিপি আক্তার, ১ নং ওয়ার্ডে নাসির আহমদ , চরসামাইয়ার ১ নং ওয়ার্ডে আবদুল হাই মাতাব্বর ও মো: নিজাম , পশ্চিম ইলিশার ৩ নং ওয়ার্ডে মো:নাজিম উদ্দিন, ৫ নং ওয়ার্ডে রফি উদ্দিন, ভেদুয়িার ১ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম,৫নং ওয়ার্ডে আবদুল মন্নান ও ৮ নং ওয়ার্ডে দুলাল হাওলাদার , রাজাপুরের ৮ নং ওয়ার্ডে দ্বীন ইসলাম, শিবপুরের ২ নং ওয়ার্ডে মো: সবুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন পত্র বাছাইকালে রিটানিং অফিসার মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রতিদ্বন্দি প্রার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ১৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২ সনের ৫ জানুয়ারী।
ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী
অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল
কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক