অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২১ দুপুর ১২:৪৫

remove_red_eye

৬৪১

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়  চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে মিলিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস।
বক্তারা বলেন, ১২ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন। ২০০৮ সালের এই দিনে আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা দিন বদলের সনদ ‘রুপকল্প ২০২১’ এর মূল উপজীব্য হিসাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। তাই আজ আর ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে। সবাই এই সুবিধার আওতায় এসেছে। পৃথিবীর অনেক দেশের চাইতে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এগিয়ে আছে।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...