বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৯ রাত ০৯:৪৯
১০৫০
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশার গুপ্তমুন্সি এলাকায় মঙ্গলবার রাতে স্কুল শিক্ষক বরের বাসর করা আর হলো না। ফুল শয্যার না হতেই তার রহস্য জনক মৃত্যু হয়েছে। মো: মনির হোসেন (৩৩) নামে ওই স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করেছে। তিনি ২ নং রাজাপুর সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক। মনির হোসেন পূর্ব ইলিশার ৮ নং ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার আমিনুল ইসলামের ছেলে। এদিকে ঘটনার রহস্য উদঘাটনে নববধূ বিবি জয়নবকে দুপুরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায় ,গত শুক্রবার ভোলা সরকারি কলেজের মাস্টার্স কোর্সের ছাত্রী বিবি জয়নবের (২৪) সঙ্গে স্কুল শিক্ষক মনিরের বিয়ে হয়। সোমবার ধুমধাম করে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে মনির তার বাড়িতে তুলে আনে। ওই রাতেই নিজ বাড়িতে ছিল বাসর রাত। মঙ্গলবার ছিল বৌভাত অনুষ্ঠান। কিন্তু তা আর হলো না। সকালে তার লাশ ঘরের দুয়ারের আড়ার সঙ্গে ঝুলতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। তবে হত্যা না আতœহত্যা তা এখনো ৎংফঠগ নিশ্চিত করা করতে পারেনি।
এদিকে নববধূ বিবি জয়নব সাংবাদিকদের জানান, বাসরঘরে কোন ধরনের কথা কাটাকাটি বা ঝগড়া হয় নি। রাত সাড়ে ১২ টার সময় হঠাৎ ঘর থেকে বের হয়। তার পর সে ওয়াশ রুমে খোঁজা খুজি করে। এ ছাড়া তিনি আর কিছু বলতে পারেনি।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন চন্দ্র শীল বলেন, খবর পেয়ে আমরা বরের মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ভোলার থানার ওসি মোঃ ছগির হোসেন মিয়া জানান, নববধূ বিবি জয়নবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো এঘটনার কোন ক্রু পুলিশ উৎঘাটন করতে পারেনি। নিহতের ময়নাতদন্ত হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত