বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২১ রাত ১১:২৫
৫৬০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ধানকাটাকে কেন্দ্র করে মোঃ রুহুল আমিন বেপারী (৫৭) নামে এক কৃষককে নির্মমভাবে পিটিয়ে , কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদর হাসপাতালে মোঃ রুহুল আমিন বেপারীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মোঃ রুহুল আমিন বেপারীর সাথে তার আতœীয় (বেয়াই ) কাসেমের চৌকিদারের আগে থেকে বিরোধ ছিলো। বর্তমানে ওই জমি রুহুল আমিনের ভোগ দখলে । দুপুরের দিকে বাড়ি থেকে ভাত নিয়ে ক্ষেতে যাচ্ছিল রুহুল আমিন। পথে রুহুল আমিনের উপর কাশেম , তার স্ত্রী জরিনা বেগম , দুই ছেলে নোমান ও আলামিন ধান ক্ষেতের মধ্যেই রুহুল আমিনকে পিটিয়ে জখম করে। এ সময় রুহুল আমিনের পা ভেঙ্গে ও কুপিয়ে জখম করা হয়। ডাকচিৎকার শুনে পরে স্থানীয় ও স্বজনরা মুহুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তুু সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রুহুল আমিন বেপারীর মৃত্যু হয়।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, জমির বিরোধ নিয়ে কৃষক মোঃ রুহুল আমিন বেপারী নিহত হয়েছে। তারা খবর পেয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাশেমের স্ত্রী জরিনা বেগমকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুত চলছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ভোলা জেলা শাখার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম জানান, নিহত কৃষক মোঃ রুহুল আমিন বেপারী রাজাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি। এ ঘটনায় দ্রæত আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে আজ বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে ভোলা শহরে মানববন্ধন কর্মসূচী পালন ঘোষনা করা হয় বলে জানান।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত