বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২১ রাত ০৯:১১
৪১৬
এম, নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেদী হাসান মিশু হাওলাদার। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র থেকে ১ জন ও স্বতন্ত্র প্রার্থি হিসেবে আরো আটজন মনোনয়ন পত্র জমা দিয়েছন। ২৫শে নভেম্বর বৃহস্পতিবার শেষদিন পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, (২৫শে নভেম্বর) সর্বশেষ আওয়ামীলীগ মনোনীত প্রার্থি মেহেদী হাসান (নৌকা) মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া প্রমূখ।
এছাড়াও তফসিল ঘোষনার পর বিভিন্ন সময়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন, ইসলামী শাসনতন্ত্রের নুরুল আলম (হাতপাখা), সতন্ত্র প্রার্থী হাসান ওবায়েদুর রহমান, আমেনা বেগম ঝর্ণা, জাকির হেসেন, মোঃ ইব্রাহিম নিরব, শাহদাত হোসেন পাটওয়ারী, একেএম ফিরোজ সিকদার, মোঃ শামছুদ্দিন, কাইউম হাওলাদার। সাধারন সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে, বিএনপি এই নির্বাচনে কোন প্রার্থী মনোনয়ন না দিলেও দল সমর্থিত প্রায় হাফ ডজন নেতা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, সাবেক ছাত্রদল নেতা ও এই ইউপির প্রয়াত চেয়াম্যান হাসান মাসুদ বাবুলের ভাই হাসান ওবায়েদুর রহমান, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন, থানা বিএনপির সাংগঠানিক সম্পাদক শাহদাত হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা একেএম ফিরোজ সিকদার ও মোঃ ইব্রাহিম নিরব, সোনাপুর বিএনপি নেতা কাইউম হাওলাদার। এরা সকলেই বিএনপি দলীয় নেতা-কর্মিদের পক্ষে নিতে তৎপর হলেও দলীয় কোন সিদ্বান্ত নেই বলেই জানা গেছে।
উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর সোনাপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫শে নভেম্বর, বাছাই ২৯শে নভেম্বর, আপিল ৩০শে থেকে ২রা ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩রা থেকে ৫ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ই ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ই ডিসেম্বর।
ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী
অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল
কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক