অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

ভোলায় এলপি গ্যাস সিলিন্ডারে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২১ রাত ১০:২৭

remove_red_eye

৪৬০

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  এলপি গ্যাস সিলিন্ডারে ওজনে কম দিয়ে অধিক মূল্য নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বিশেষ করে ডেলটা এলপি গ্যাস সিলিন্ডারে গ্যাস কম দিয়ে ভোলার জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে ক্রেতাদের সাথে প্রতারনা করার অভিযোগ রয়েছে।
ভোলার একাধিক ক্রেতা অভিযোগ করেন, প্রতি সিলিন্ডারে সাড়ে ১২ কেজি গ্যাস থাকার কথা থাকলেও ভোলার বেশ কিছু অসাধু ব্যবসায়ী ৯/১০ কেজি গ্যাস দিয়ে পুরো দাম নিচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে ভোলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান প্রমূখ।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার এর যৌথ অভিযানে ভোলা পৌর ৫ নং ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকার মেসার্স সানাউল্লাহ এন্টারপ্রাইজ ও শহরের খালপাড় রোড এর মেসার্স আমাতুল্লাহ এন্টারপ্রাইজ নামক দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৃথক দুটি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান বলেন, জেলা প্রসাকের বরাবর একাধিক ভোক্তা অভিযোগ করেন ডেলটা এলপি গ্যাস সিলিন্ডারে ওজনে কমদিয়ে বাজারে অন্য  গ্যাস সিলিন্ডারের মত সমপরিমাণ টাকা নিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তাসহ শহরে মহাজপট্টি ও খালপার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাই। এতে করে মহাজন পট্টি এলাকার মেসার্স সানাউল্লাহ এন্টারপ্রাইজ থেকে ৮ টি ও খালপাড় রোড এ মেসার্স আমাতুল্লাহ এন্টারপ্রাইজ থেকে ১০ টি ডেলটা এলপি গ্যাস সিলিন্ডার ওজনের কম থাকায় জব্দ করা হয়।
এসময় তিনি আরও বলেন,  প্রায় প্রতিটি সিলিন্ডারে সর্বনিম্ন ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত গ্যাস কম সরবরাহ করে বাজারজাত করছে তারা।  তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলিন্ডারে গ্যাস কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারায় সানাউল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা ও আমাতুল্লাহ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো :  ধর্মমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী

আরও...