বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৯ রাত ০৯:৪৮
৮৯০

চরফ্যাসন প্রতিনিধি || পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার দুলারহাট থানা ভবনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, সহকারী পুলিশ সুপার চরফ্যাসন সার্কেল শেখ সাব্বির হোসেন প্রমূখ।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শক্র নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহŸান জানান তিনি। তিনি আরও বলেন, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ থেকে দ‚রে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ,ধর্ষণ,শিশু ও নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষক,রাজনৈতিক ব্যাক্তি, সংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, গ্রাম পুলিশ ও দুলারহাট থানার অফিসার ও পুলিশ সদস্যগন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত