বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০১৯ বিকাল ০৪:৩১
৮৯৭
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় জাপান গøাস হাউজ মালিকের খামখেয়ালিতে ঝুঁকিপূর্ন স্থানে গোডাউনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ মানিক (২৪) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাস্কুল মোড় এলাকার জাপান গøাস হাউজ দোকানের দ্বিতীয় তলার গোডাউনে এ ঘটনা ঘটে। নিহত মানিক ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মানিক দীর্ঘ দিন ধরে সফিউদ্দিনের জাপান গøাস হাউজে কাজ করেন। ওই দোককানের দোতালায় অবস্থিত গোডাউনের পাশেই বিদ্যুতে মেইন লাইনের ঝুর্কিপূর্ন তার ছিলো। রবিবার ওই দোকানের দ্বিতীয় তলার গোডাউন থেকে এসএস পাইপ নামাতে গেলে গোডাউনের পাশেই বিদ্যুতের তারের সাথে পাইপটি লেগে যায়। এ সময় মানিক বিদ্যুৎ ষ্পৃষ্ট হয় পড়ে যায়। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ভোলা সদর থানা ওসি মো: ছগির মিঞা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ জন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন। এদিকে অভিযোগ রয়েছে, গত প্রায় এক মাস আগে ওই দোকানের জিহাদ নামে আরেক কর্মচারী পাইপ নামাতে গিয়ে এই স্থানে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে আহত হয়। তখন ওই স্থান থেকে গোডাউন সরিয়ে নেওয়ার জন্য স্থানীয়রা তাকে অনুরোধ করে। কিন্তু ওই দোকান মালিক তাদের কথা রাখেনি। খামখেয়ালী ভাবে দোকানের গোডাউন অন্যত্র নেয়নি। যে কারনে আজ আবার দুর্ঘটনায় একটি তাজা প্রাণ হারাতে হলো। তবে এ ব্যাপারে দোকান মালিকের বক্তব্য পাওয়া যায়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত