অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চুরি হওয়া মোটরসাইকেল ও মালামাল দৌলতখানে উদ্ধার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২১ সকাল ০৬:০১

remove_red_eye

৫৯০

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান পৌর ১ নং ওয়ার্ডের মাছঘাট সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটর সাইকেল ও মুদি মালামাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপ পরিদর্শক মো: ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর ১ নং ওয়ার্ডের মিলন মাঝির বসতঘরে তল্লাসী চালিয়ে এক বস্তা মুদী মাল উদ্ধার করেন। এ সময় মিলন মাঝির স্ত্রী মমতাজকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মমতাজের প্রতিবেশী বিধবা কুলসুমের ঘরের ভিটি খুঁড়ে আরও কিছু মুদি মাল উদ্ধার করা হয়।
মোটর সাইকেল ও উদ্ধারকৃত মালামাল রোববার রাতে চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জহিরুল ইসলামের দোকান থেকে চুরি করা হয়েছে বলে জহিরুল চিহ্নিত করেন। পুলিশ এ ঘটনায় কুলসুমকে আটক করে থানায় নিয়ে আসে।
বিধবা কুলসুম জানান, চুরি হওয়া মালগুলো নোয়াখালির সোনাপুর এলাকার জনৈক অজগর পরিচয় সূত্রে কিভাবে তার ঘরে রেখেছে তা তিনি জানেন না। এ সময় ঘটনাস্থলে পৌর ১, ২ ও ৩ নং ওয়ার্ডের শতাধিক মানুষ ভীড় করেন। তারা গত ছয় মাসে এলাকায় অন্তত ২০টি চুরি সংঘটিত হওয়ার কথা জানান। তারা বিধাবা কুলসুমকে সোনাপুরের আজগর চোরের স্থানিদার বলে দাবি করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলার রহমান চুরি হওয়া মোটর সাইকেল ও মালামাল উদ্ধার ও জরিত সন্দেহে একজন মহিলা আটকের সত্যতা নিশ্চিত করেন। অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...