অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কালীপূজার ছুটিতে মনপুরায় দুটি স্কুল খোলা রেখে শিক্ষার্থীদের আসতে বাধ্য করার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২১ রাত ০৮:৩৯

remove_red_eye

৬০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মনপুরায় শিক্ষা মন্ত্রণালয়ে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকলেও  বৃহস্পতিবার কালীপূজায় ছুটি না দিয়ে শিক্ষার্থীদের স্কুলে আসতে বাধ্য করেছে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  ক্লাস খোলা রেখে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে দুই প্রতিষ্ঠান। এ নিয়ে ক্ষোভ জানান অভিভাবক ও শিক্ষার্থীদের পাশপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা।
উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ রহমান অবশ্য জানান, কৃমির ওষুধ খাওয়ার জন্য স্কুল খোলা রাখা হয়। অপরদিকে শিক্ষকরা জানান আগেই শিক্ষার্থীদের কৃমির ওষুধ খাওয়ানো হয়। উপজেলা নির্বহাী অফিসার শামিম মিয়া জানান, বিষয়টি শুনেই ওই দুই স্কুলের ক্লাস ছুটি দেয়ার নির্দেশ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান জানান, ওই দুই প্রধান শিক্ষক বন্ধের দিন কেন স্কুল খোলা রেখেছে তা জানতে  তলব করা হবে। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধ্য করা হলেও  স্কুলে তেমন কোন ক্লাস হয় নি। জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ভোলার সরকারি শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ জানান, ওই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুটি প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি তদন্ত করা হোক।  জেলা শিক্ষা কর্মকর্তা মাধম চঁন্দ্র দাস জানান,   শিক্ষা মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ছুটি অগ্রাহ্য করার সুযোগ নেই। বিষয়টি তারা তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...