মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২১ রাত ১০:৪৮
৬৬১
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপক্ষো করে রাতের আঁধারে মা ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। আর সেই মা ইলিশ আবার হোম ডেলিভারী মাধ্যমে গ্রাহকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে প্রভাবশালী একটি চক্র। এতে নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার করায় প্রকৃত ইলিশ জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ৪ দিন খোঁজ নিয়ে জানা যায়, মেঘনায় তিনটি দলে ভাগ হয়ে মেঘনায় মা ইলিশ শিকার করছে প্রভাবশালী জেলেরা। একদল নদীর পাড়ে অবস্থান নেয় কখন কোন পাশের নদীতে অভিযান নামবে প্রশাসন। আরেক দল জাল ও নৌকা নিয়ে মেঘনায় নির্বিঘেœ মা ইলিশ শিকার করা। শেষ দলের কাজ হলো জেলেদের ধরা মা ইলিশ হোন্ডাযোগে হোম ডেলিভারী মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া।
এদিকে সোমবার সকালে মৎস্যজীবি নেতা জাহাঙ্গীর মাঝি ও সাইফুল মাঝির নের্তৃত্বে একদল মাঝি মনপুরা প্্েরসক্লাবে এসে অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে একদল প্রভাবশালী আড়তদারদের মাছ বিক্রি করা অসাধু জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করছে প্রতিনিয়ত। এই সময় জেলেরা অভিযান নিয়ে প্রশ্ন তোলেন।
নাম প্রকাশ না করার শর্তে হোম ডেলিভারী দেওয়া এক সদস্য সূত্রে জানা যায়, নদীর পাড় থেকে জেলেদের শিকার করা ইলিশ নিয়ে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া। তবে গ্রাহকের সাথে মোবাইল ফোনে দাম ও কত হালি ইলিশ লাগবে তা নির্ধারন করা হয়, পরে ভোর রাতে গ্রাহকের চাহিদা মতো ইলিশ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এখন ইলিশের দাম কত এমন প্রশ্নে ওই ডেলিভারী সদস্য জানান, প্রতি হালি (৪টা) ইলিশ এক হাজার পাঁচশত টাকা থেকে দুই হাজার টাকা। প্রতিটি ইলিশের ওজন এক কেজি দুইশত গ্রাম থেকে দেড় কেজি ওজনের। তবে প্রত্যেকেটি ইলিশের পেটে ডিম রয়েছে বলে জানান তিনি।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার জানান, মেঘনায় অভিযান চলছে। তবে অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, মনপুরার চারপাশে মেঘনা। তাই মেঘনায় অভিযান কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে ৩টি টিম অভিযান করছে। অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত