দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২১ রাত ০৮:০১
৫৫৪
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে ৭ ইউপিতে রোববার (১৭ অক্টোবর) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। রোববার বিকেল পাঁচটা পর্যন্ত ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংরক্ষিত সদস্য আসনের ২১ পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭০ জন প্রার্থী। সাধারণ সদস্য আসনের ৬৩ পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা পড়েছে ২১৬ টি।
সকাল থেকে প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে শত শত কর্মী সমর্থক নিয়ে নেচে গেয়ে বাজনা বাজিয়ে নির্বাচন অফিসের সামনে এসে জড় হতে থাকে। এরপর প্রত্যেক প্রার্থী ভিন্ন ভিন্নভাবে সাথে কয়েকজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরা যার যার ইচ্ছে মত পথে পথে ও নির্বাচন অফিস চত্বরে জনসমাবেশ ঘটালেও নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে কাউকে কোন জবাবদিহি করতে হয়নি।
নির্বাচন অফিস সূত্র জানায়, ৭ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ জন, ইসলামী আন্দোলনের ৬ জন ও স্বতন্ত্র ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত