অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় আরো ৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৯ রাত ১০:১৭

remove_red_eye

১০৪২

 

 

জুয়েল সাহা বিকাশ :গত ২৯ দিনে ভোলা জেলায় ৩৯৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। বৃস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ভোলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৯ জন ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় সরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছে।
এদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ২৪ জন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার দৈনিক বাংলার কণ্ঠ’কে জানান, ভোলায় জেলায় ২৯ দিনে এ পর্যন্ত ৩৯৪ জন রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বতর্মানে ৩৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসরা ডেঙ্গু রোগীদের গুরুত্ব সহকারে চিকিৎসা প্রদান করছেন।
তিনি আরো জানান, ৩৯৪ জনের মধ্যে সাত জনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও ৩৫৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিওে গেছেন।