বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৯ রাত ১১:১৪
১০৬৬
হাসিব রহমান \ ভোলার মেঘনায় একটি জাহাজের ধাক্কায় সিমেন্টের কাচামালবাহী এমভি তানভির তাওসিব-২ নামক কোষ্টার জাহাজ ডুবে গেছে। তবে ওই জাহাজের চালকসহ ১২ জন উদ্ধার হওয়ায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। এদিকে জাহাজ ডুবির ৩ দিন পরও বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। গত মঙ্গলবার ২৭ আগষ্ট রাত ১১ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার বিরবির বয়া নামক মেঘনা নদীতে এই দুঘর্টনা ঘটে। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে ভোলা থানায় জিডি করা হলে আজ বৃহস্পতিবার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
ঢাকার পপুলার এন্টার প্রাইজের মো: তোফাজ্জলের মালিকানাধীন এমভি তানভির তাওসিব-২ জাহাজের মাষ্টার খায়রুর আলম জানান, গত ২৭ আগষ্ট চট্রোগ্রাম থেকে সিমেন্ট তৈরীর প্রায় ২২ শ টন কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলো। রাত সাড়ে ১০ টার দিকে নদীতে ভাটা চলে আসায় মেঘনা নদীর বিরবির নামক স্থানে নোঙ্গর করে রাখে। এ সময় সামনের দিক থেকে বসুন্ধরা ফুড-১ নামক খালি জাহাজ ধাক্কা দেয়। এতে করে এমভি তানভির তাওসিব জাহাজের সামনের অংশ নিয়ে ফেটে পানি উঠে ডুবে যায়। এই সময় জাহাজের স্টাফরা বাঁচার জন্য ডাক চিৎকার করলে বসুন্ধরা ফুড-১ জাহাজটি উদ্ধার কাজে এগিয়ে আসেনি। পরে অপর একটি এমভি সানিলা তাদের উদ্ধার করে। এছাড়া ডুবে যাওয়া জাহাজের মালিক পক্ষ উদ্ধার কাজ দ্রæত শুরু করবে বলেও জানান মাষ্টার খায়রুর আলম।
ভোলা মডেল থানার ওসি মো: ছগির মিয়া জানান, বসুন্ধরা ফুড-১ জাহাজ ডুবির ঘটনায় বুধবার ভোলা থানায় একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। এ এসআই সুজন মাঝির নেতৃত্বে দুপুরে পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শনে যায়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত