অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে গৃহকর্মী ধর্ষক রাসেল গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:০৫

remove_red_eye

১১৮১

লালমোহন প্রতিনিধি : লালমোহনে গৃহকর্মী ধর্ষন মামলার আসামী রাসেল গ্রেফতার হয়েছে। ৯ ডিসেম্বর বিকেল তিটায় তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশ পলাতক রাসেলকে গ্রেফতার করে। লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দ্বীন মোহাম্মদের গৃহকর্মী হিসেবে কাজ করত আবাসনে বসবাসরত হতদরিদ্র পরিবারের অবিবাহিত এক মেয়ে। দ্বীন মোহাম্মদের ছেলে রাসেল উক্ত গৃহকর্মীকে কুপ্রস্তাব দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি ও উত্যক্ত করতে থাকে। তাতে ওই গৃহকর্মী কুপ্রস্তাবে রাজি না হলে জোরপ‚র্বক গৃহকর্মীকে ২৫/১২/২০১৮ তারিখে ধর্ষণ করে। এর পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। এমতাবস্থায় রাসেলকে বিয়ের কথা বললে সে নানারকম অজুহাত দিয়ে তালবাহানা করতে থাকে এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। তাতে ওই গৃহকর্মী রাজি না হওয়ায় টাকা পয়সার প্রলোভন দেখিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত¡া থাকা অবস্থায় জোরপ‚র্বক অন্যত্র বিয়ে দিয়ে দেয়। বিয়ের অল্প কিছুদিন পর ৫/৯/২০১৯ তারিখে একটি পুত্র সন্তান জন্ম হয়। এ নিয়ে সমাজে নানা গুঞ্জন ও তোলপাড় সৃষ্টি হয়। পরে আসল রহস্য বেরিয়ে আসে। গত ৮/৯/২০১৯ তারিখে নির্যাতিত গৃহকর্মী বাদী হয়ে ধর্ষক রাসেলকে আসামী করে লালমোহন থানায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পর রাসেল পালিয়ে যায়। নবজাতককে হত্যার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকে। মেয়েটিকে মামলা তুলে নিতে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। অবশেষে ৯ ডিসেম্বর ধর্ষক রাসেল গ্রেফতার হয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...