অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই মে ২০২৬ | ২৯শে বৈশাখ ১৪৩৩

দৌলতখানে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

৫১৯

দৌলতখান প্রতিনিধি : পাওনা টাকাকে কেন্দ্র করে ভোলার দৌলতখানে মফিজুল ইসলাম (২৯) নামের এক যুবককে হামলা ও মারপিট করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই শাহাজন সহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামের পেদা বাড়িতে মঙ্গলবার ঘটনা ঘটে। আহত মফিজুল ইসলাম বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, তার আপন বড় ভাই মোঃ শাহাজান, বোন ফরিদা বেগম, ভাবী ইয়াছমিন, ভাগিনা শামীম ও মিনাহাজ। হাসপাতালে চিকিৎসারত মফিজুল ইসলাম বলেন, ঢাকায় একটি বে-সরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। চাকরির সুবাধে বাড়িতে তেমন আসা হয়না। কয়েকমাস আগে তার ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মাণের তদারকিতে ছিলেন বড় শাহাজান। সেই সুবাধে শাহাজান আমার কাছ থেকে ৮০ হাজার টাকা পাওনা হয়। পাওনা টাকা চাইলে আমি কিছুদিন সময় চাই। এতে সে রাজি হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিতে শাহাজানের টাকা এক মাস পরে দেয়া হবে বলে মিমাংশা হয়। এতে  উভয় পক্ষ রাজি হয়। তিনি আরও বলেন, ঘটনার দিন মঙ্গলবার বিকালে আমি বাজারে রওনা হই। এ সময় বড় ভাই শাহাজান আমাকে ডেকে নিয়ে নিজ বসতঘরের ভেতর অতর্কিত হামলা ও মারপিট শুরু করে। পরে বোন ফরিদা বেগম, ভাবী ইয়াছমিন বেগম, ভাগিনা শামীম ও মিনাজ তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করায়। এ ঘটনায় তিনি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ দিকে অভিযুক্ত শাহাজান বলেন, আমি তাকে কোন হামলা ও মারধর করেনি। উল্টো ছোট ভাই মফিজুল ইসলাম আমাকে মারধর করে। তার মারধরে আমি আহত হই। শাহাজান বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট ইউপি সদস্য মিলন জানান, পাওনা টাকার বিষয়টি মিমাংশা করা হয়েছে। ঘটনার দিন মফিজুল ইসলামের ঘরে দু-জনের মধ্যে মারপিট হয়েছে। এতে দুজনেই আহত হয়। তারা ভোলা ও দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুজন সুস্থ হলে গ্রাম্যভাবে আমরা বিষয়টি মিমাংশা করে দিবো।

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো :  ধর্মমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী

আরও...