দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২১ রাত ১১:১১
৬৯২
দৌলতখান প্রতিনিধি : পঞ্চন শ্রেণিতে পড়–য়া ছাত্রী ছাদিয়া বেগম। পিতা কামাল, পেশায় জেলে। কামালের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। এরমধ্যে ছাদিয়া বেগম সবার বড়। মেঘনা নদীতে ইলিশ শিকার করে কামাল কোন রকম জীবিকা নির্বাহ করে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোটধলী গ্রামের বাসিন্দা তারা। সাদিয়া বেগম জন্মেরপর থেকে ভালোই ছিলেন। পাঁচ বছরের মাথায় হঠাৎ বাম পায়ে গুরুতর ব্যথা আসে। দারিদ্র পিতা কোন রকম গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। তাতেও সাদিয়া বেগমের পায়ের ব্যথা কমেনি। পরে বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হলে অপারেশন করার কথা বলে। গরিব পিতা ধারদেনা করে অপারেশন করায়।কিন্তু তাতেও ঠিক হয়নি ছাদিয়ার পা। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না সাদিয়ার। বিশেষজ্ঞ ডাক্তার সাদিয়া বেগমকে প্রতিবন্ধি বলে শনাক্ত করে। ৯ মাস আগে স্থানীয়দের পরামর্শে উপজেলা সমাজকল্যাণ অফিসে প্রতিবন্ধি ভাতার জন্য আবেদন করেন ছাদিয়া বেগম। আবেদন করেও মেলেনি কোন ধরণের প্রতিকার, উল্টো ঘুরতে হয় উপজেলা পরিষদ চত্বরে দিনের পর দিন। এব্যাপারে ছাদিয়ার পিতা কামাল বলেন, জন্মের পাঁচ বছর পর মেয়ে ছাদিয়ার বাম পায়ে গুরুতর ব্যথা পায়। প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করালেও পায়ের ব্যথার ঠিক হয়নি। পরে বড় ডাক্তার দেখালে অপারেশন করার কথা বলেন । অনেক কষ্টে ধারদেনা করে লাখ টাকা দিয়ে অপারেশন করলেও পুরোপুরি ভালো হয়নি মেয়েটি। পায়ের তীব্র ব্যথা এখনো বহন করে চলছে। অভাবের জন্য এখন তার চিকিৎসা করাতে পারছেন না তিনি। ডাক্তার তাকে প্রতিবন্ধি বলে শনাক্ত করেছেন। স্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শে ৯ মাস আগে উপজেলা সমাজকল্যাণ অফিসে মেয়েটির জন্য একটি প্রতিবন্ধি ভাতার আবেদন করেন । আবেদন করেও মেলেনি ভাতা। উপজেলা পরিষদ চত্বরে দিনের পর দিন ঘুরতে হয়েছে। এতে করে ছাদিয়ার পিতা কামালের ক্ষোভের শেষ নেই। এ বিষয়ে উপজেলা সমাজকল্যাণ অফিসের ফিল্ড অফিসার সফিউল্লাহ এ প্রতিবেদক বলেন, মূলত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমাদের কাছে তালিকা পাঠান। বরাদ্দ আসলে তালিকা অনুযায়ী আমরা ভাতার কার্ড করে দেই। ওই ইউপির চেয়ারম্যান জি.এস ভুট্টু তালুকদার বলেন, বরাদ্দ আসলেই ছাদিয়ার ভাতা কার্ড করে দেওয়া হবে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত